ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

অ্যাডভোকেট এম আর মঞ্জুর নেতৃত্বে আওয়ামী ফ্যাসিবাদ পতন ও ছাত্র-জনতার বিজয় বর্ষপূর্তি অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৫,  4:10 PM

news image

 জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় রেল শ্রমিকদলের উদ্যোগে জাতীয় পতাকা হাতে একটি বর্ণিল শোভাযাত্রার আগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৩ আগস্ট, বুধবার রেলওয়ে কারখানা প্রাঙ্গণে এই সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহাবুদ্দিন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আবু বকর ছিদ্দিক। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেল শ্রমিক কেন্দ্রীয় কমিটির বিপ্লবী ও সুযোগ্য সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব আব্দুল মান্নান, মহিলা বিষয়ক সম্পাদিকা জনাবা মনোয়ারা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ জহিরুল হক, সমাজ কল্যাণ সম্পাদক জনাব মোঃ মারুফ হোসেন এবং শামসুল আলম। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় সমন্বয়ক জনাব দেলোয়ার হোসেন, মফিজুর রহমান, জিয়াউর রহমান, এস কে মুজিব, মোঃ মেহেদি সহ চট্টগ্রাম বিভাগীয় শাখার প্রত্যেকটি কমিটির সভাপতি, সম্পাদক এবং কয়েক শতাধিক নেতাকর্মী। বিজয় র‍্যালি ও সমাবেশের পূর্বে চট্টগ্রাম বিভাগীয় সকল শাখা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে দলীয় কার্যালয়ে উপস্থিত হন। সমাবেশ শেষে বিজয় র‍্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ডিপো স্টোর, পাহাড়তলী ক্যারেজ এবং ওয়াগন মেরামত কারখানা, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়, পাহাড়তলী লোকোশেড, সিসিএস স্টোরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম