ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল, ২০২৬,  12:34 PM

news image

ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করে ইরান থেকে বের করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। গত শুক্রবার ইসলামিক বিপ্লবী গার্ড বিমানটি ভূপাতিত করে।

সংবাদমাধ্যম এক্সিওস রোববার (৫ এপ্রিল) জানিয়েছে, যাকে উদ্ধার করা হয়েছে তিনি ভূপাতিত বিমানের ‘ওয়েপন সিস্টেম অফিসার’ ছিলেন। বিমানটি ইরানি সেনারা বিধ্বস্ত করার পর সেটি থেকে বের হয়ে যেতে সমর্থ হন তিনি। ওই সময় আঘাত পান এ বিমান সেনা। কিন্তু তার হাঁটার শক্তি ছিল।

এর আগে বিমানের পাইলটকে উদ্ধার করা হয়।

এই বিমান বিধ্বস্তের বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে ছিল পুরো দুঃস্বপ্নের মতো। কারণ বিমানের পাইলট ও অপর ক্রুকে ধরার জন্য অভিযান শুরু করেছিল বিপ্লবী গার্ড।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল শনিবার তাকে উদ্ধারে অভিযান চালানো হয়। আর অভিযানটি চালায় বিশেষ কমান্ডো ইউনিট। 

তখন তাদের সাহায্য করতে অসংখ্য যুদ্ধবিমান মোতায়েন করা হয়। তাকে ধরার জন্য বিপ্লবী গার্ডের সেনারা এগিয়ে আসার সময় তাদের ওপর ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। ওই ক্রুকে উদ্ধারের পর সব মার্কিন সেনা ইরান থেকে বের হয়ে গেছে বলে জানিয়েছে এক্সিওস।

অপর দুটি সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর এফ-১৫ যুদ্ধবিমানের পাইলট এবং ওয়েপন সিস্টেম অফিসার তাদের যোগাযোগের যন্ত্র দিয়ে যোগাযোগ করেন।

বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই পাইলটকে উদ্ধার করা হয়েছে। আর ওয়েপন সিস্টেম অফিসারকের উদ্ধার করা হয় একদিন পর। এই পুরো সময়টা তার সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়।

সূত্র: এক্সিওস

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম