ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২৬,  3:29 PM

news image

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। 

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ  তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিভিন্ন সূত্র থেকে মধুমঙ্গল পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। 

বেশ কয়েকমাস থেকে পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে থেমে থেমে সংঘর্ষ চলছে। 

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম