ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

গাজামুখী ফ্লোটিলা বহর আটক, কঠোর নিন্দা জানালো বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২৫,  10:56 AM

news image

গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা ৪২টি নৌযানের (সুমুদ ফ্লোটিলা) মধ্যে ৪১টিই আটক করেছে ইসরায়েল। আন্তর্জাতিক জলসীমায় গাজার উদ্দেশ্যে যাত্রারত মানবিক সহায়তা বহনকারী নৌযান আটক করার এ ঘটনায় ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।

বাংলাদেশ সরকার বলেছে, মানবিক সহায়তা বহনকারী এ নৌবহরকে ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার নগ্ন দৃষ্টান্ত।

সরকার অবিলম্বে আটক মানবিক সহায়তাকারী ও কর্মীদের নিঃশর্ত মুক্তি, তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীরের অবৈধ দখলদারত্বের অবসান, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং গাজার ওপর গণহত্যামূলক যুদ্ধ ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের সঙ্গে বৈশ্বিক সংহতির প্রতীক। অথচ ইসরায়েল এখনো গাজার বেসামরিক জনগণকে জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।

বাংলাদেশ সরকার ও জনগণ এ কঠিন সময়ে ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম