ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

চট্টগ্রামকে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করলো রাজশাহী

#

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৬,  11:14 PM

news image

রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস- দুই দল আগেই প্লে-অফ নিশ্চিত করেছিলো। দখল করে রেখেছে শীর্ষ দুটি পজিশন। আজ তাদের মধ্যে লড়াই ছিল, কে শীর্ষে থেকে প্লে-অফে উঠবে, তার। সেই লড়াইয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৩ উইকেটে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেই এবারের বিপিএরের প্লে-অফে উঠে এলো।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে দুই দলকেই খাবি খেতে হয়েছে। চট্টগ্রাম রয়্যালস প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছিল মাত্র ১২৫ রান। জবাব দিতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সকে ২০তম ওভার পর্যন্ত যেতে হয়েছে। ১৯.৩ ওভারে গিয়ে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় দলটি।

এই জয়ের মাধ্যমে ১০ ম্যাচ শেষে রাজশাহী ওয়ারিয়র্সের পয়েন্ট দাঁড়িয়েছে ১৬। ৯ ম্যাচে চট্টগ্রামের পয়েন্ট ১২। বাকি ম্যচটি জিতলেও তারা রাজশাহীকে ছুঁতে পারবে না। সিলেটের ম্যাচ বাকি নেই। রংপুরের একটি বাকি। তাদেরও রাজশাহীকে ছোঁয়ার সাধ্য নেই।

টস জিতে প্রথমে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠায় রাজশাহী। ব্যাট করতে নেমে নেমে চট্টগ্রামের কোনো ব্যাটারই ঠিকমত দাঁড়াতে পারেনি। ১৯.৫ ওভারে ১২৫ রানে অলআউট হতে হয়েছে। সর্বোচ্চ ৩৯ রান করেন আসিফ আলি। ১৯ রান করেন মাহমুদুল হাসান জয়। ১৮ রান করেন হাসান নওয়াজ। তানজিম হাসান সাকিব একাই নেন ৪ উইকেট। এই ম্যাচে অ্যাডাম রজিংটনকে দারুণভাবে মিস করেছে চট্টগ্রাম।

জবাব দিতে নেমে ভুগতে হয়েছে রাজশাহীকেও। তবে মুশফিকুর রহিমের ৪১ বলে অপরাজিত ৪৬ এবং আকবর আলীর ৪১ বরে ৪৮ রানে ভর করে শেষ মুহূর্তে এসে জয় পায় রাজশাহী।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম