ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
কাতারের আমিরকে টেলিফোন পুতিনের, জানালেন সমর্থন ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে: চীন ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করলো কাতার পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন মার্চ মাসের জন্য অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হচ্ছেন? খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার্ডের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে

চট্টগ্রাম সিটি গেটে দাঁড়িয়ে থাকা পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৪

#

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৫,  12:48 PM

news image

চট্টগ্রাম সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে একটি পিকআপ ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ নিয়ে আসার জন্য।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন, কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০) ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভোরে সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যান-পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। পিকআপটি চট্টগ্রামের দিকে আসার পথে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়, আহত হন আরও ৫ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাকিজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের সুরতহাল করা হচ্ছে। পিকআপ ভ্যানটিতে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিল।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ