ঢাকা ১৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার স্থায়ী শান্তিচুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী শান্তিচুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প বাড়ল সোনা ও রুপার দাম সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

চারটি করে আসন চান মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের প্রতিনিধিরা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৫,  12:56 PM

news image

নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে চারটি করে সংসদীয় আসনের দাবি জানিয়েছেন মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার প্রতিনিধিরা। এ দুই জেলার প্রতিনিধিরা ২০০১ সালের সীমানায় ফিরে যেতে চান বলে ইসিকে জানিয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে সংসদীয় আসনের শুনানিতে তারা এ দাবি জানান।

মানিকগঞ্জের প্রতিনিধি ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী বলেন, ২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলায় চারটি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে মানিকগঞ্জে একটি আসন কমিয়ে তিনটি করা হয়। এতে করে সংসদে মানিকগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব কমেছে। চারটি আসন থাকায় মানিকগঞ্জে যে বরাদ্দ ছিল তা কমে গেছে। আমরা চারটি আসনের যৌক্তিকতা তুলে ধরেছি।

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, আমি এখানে এসেছি মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। ২০০১ সালের ন্যায় মানিকগঞ্জে চারটি আসনের দাবি মানিকগঞ্জের সব স্তরের মানুষের দাবি।

অপরদিকে মুন্সীগঞ্জের নাগরিক অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, মুন্সীগঞ্জে এখন তিনটি আসন রয়েছে। এ আসন বাড়িয়ে ২০০১ সালের মতো চারটি আসন করার জন্য আমরা দাবি জানিয়েছি। সেইসঙ্গে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়গুলো তুলে ধরেছি।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ