ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মমতার তৃণমূলের পর এবার ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী ভেঙে গেলো ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, হুমকিতে দ্বিতীয় তিস্তা সেতু হামের টিকা দেওয়ায় গাফিলতি তদন্তের দরকার নেই: জিয়াউদ্দিন হায়দার বিকল্প ইঞ্জিনে সাড়ে তিন ঘণ্টা পর ফেনী ছাড়ল মেঘনা এক্সপ্রেস লেবাননে যুদ্ধবিরতিতে গেলো ইসরায়েল-হিজবুল্লা ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

টানা বৃষ্টিতে চট্টগ্রামে দেবে গেছে সড়ক, জলাবদ্ধতায় ভোগান্তি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৫,  12:37 PM

news image

চট্টগ্রামে বুধবার (৬ আগস্ট) রাত থেকে টানা বৃষ্টিতে নগরীর দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের স্টারশিপ কারখানা এলাকায় সড়ক দেবে গেছে। এতে সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে; সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে সড়কে গাড়ির সংখ্যাও কম। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পিবিও আমবাগান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজন রায় বলেন, সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

এদিকে টানা বৃষ্টিতে নগরীর রাহাত্তরপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ চকবাজার একালায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট পানিতে তলিয়ে গেছে।

রাহাত্তারপুল এলাকার বাসিন্দা মামুনুল হল বলেন, রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা। অফিসে যারা যাচ্ছেন তারা জুতা হাতে নিয়ে বের হচ্ছেন। গাড়িও পাওয়া যাচ্ছে না, পেলেও ভাড়া বেশি। এই ভোগান্তি জন্ম থেকেই দেখছি।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ