ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

তারাকান্দায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৫,  1:21 AM

news image

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. সোহাগ মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম মালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ স্থানীয় বাসিন্দা মো. ইকবাল হোসেনের ছেলে। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে, তবে তার নাম-পরিচয় জানানো হয়নি 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান  জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিহত সোহাগের চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। গত দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  ওই শত্রুতার জেরে সোহাগের পক্ষের লোকজন সুপারি পাড়তে গেলে প্রতিপক্ষের চাচাতো ভাইরা বাধা দেয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ নিহত হন।

তিনি বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আমান উল্লাহ আকন্দ/এআইএস

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম