ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

দিল্লির হোটেলে আগুনে দগ্ধ বাংলাদেশি নারীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুন, ২০২৬,  1:21 PM

news image

ভারতের রাজধানী নয়াদিল্লির হাউজ রানি বেড অ্যান্ড ব্রেকফাস্ট (বিঅ্যান্ডবি) হোটেলে লাগা আগুনে দগ্ধ এ বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) তিনি মারা যান বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

পুলিশ জানিয়েছে, ওই নারী এআইআইএমএস ট্রমা সেন্টারে গুরুতর আহত অবস্থায় ভর্তি ছিলেন। তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) অনন্ত মিত্তাল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ জুন দিল্লির ওই হোটেলে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয়। আর ৪৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার আরেকজনের মৃত্যু হয়। আর গতকাল বুধবার মৃত্যু হয় বাংলাদেশি নারীর। এতে নিহতের সংখ্যা ২৩ জনে পৌঁছিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম