ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৬,  12:14 PM

news image

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে এই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, বৈরী আবহাওয়া, মুষল ধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদী উত্তাল হয়ে যায়। এসময় নৌ দুর্ঘটনা এড়াতে প্রথম ধাপে সকাল ৬টায় ফেরি চলাচল একবার বন্ধ হয়ে সকাল সাড়ে ৬টায় চালু হয়। পরবর্তীতে পুনরায় ঝড় ও বৃষ্টির কারণে নদী উত্তাল হয়ে গেলে দ্বিতীয় ধাপে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টার দিকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে আবহাওয়া স্বাভাবিক হলে সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।

এদিকে একই সময়ে বৈরী আবহাওয়াতে লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভুইঁয়া বলেন, হঠাৎ নদীত ঝড়ো বাতাসের কারণে দুই দফায় ফেরি চলাচল বন্ধ হয়ে। সর্বশেষ সকাল সাড়ে ৭টার দিকে বন্ধ হয়ে আবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। এই নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।

আকস্মিক ফেরি বন্ধের ফলে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে যানবাহন ও যাত্রীদের অপেক্ষার সারি দীর্ঘ হয়। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যানবাহনে সিরিয়াল কমতে শুরু করেছে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম