ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

নদী বন্দর উন্নয়ন কার্যক্রম ও চলমান প্রকল্প পরিদর্শনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৬,  10:14 AM

news image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মো. মুহিদুল ইসলাম নারায়ণগঞ্জ নদী বন্দর পরিদর্শন করেছেন।

শনিবার (২৭ জুন ২০২৬ খ্রি.) তিনি নারায়ণগঞ্জ নদী বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি নারায়ণগঞ্জ নদী বন্দর টার্মিনাল এলাকা, বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন নতুন টার্মিনাল ভবন, মাছ ঘাটের নির্মাণাধীন শেড, খানপুর অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল, ড্রেজার বেইজ নারায়ণগঞ্জ, উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ এবং ডিইপিটিসি পরিদর্শন করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি ড্রেজার বেইজ থেকে শীতলক্ষ্যা নদীর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সম্মুখভাগ হয়ে ধলেশ্বরী নদীর মুক্তারপুর ব্রিজ এলাকা পর্যন্ত নৌপথ পরিদর্শন করেন। এ সময় নদীপথের নাব্যতা, বন্দর ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শনকালে কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) জনাব রকিবুল ইসলাম তালুকদার, পরিচালক প্রশাসন ও মানব সম্পদ এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (বন্দর ও পরিবহন বিভাগ) জনাব মো. সাইফুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পুর) জনাব এ এইচ মো. ফরহাদ উজ্জামান, নৌযান বিভাগের পরিচালক ক্যাপ্টেন মো. শাহজাহানসহ নারায়ণগঞ্জ নদী বন্দরের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত চেয়ারম্যানের এ পরিদর্শন নারায়ণগঞ্জ নদী বন্দরের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম