ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বন্ধুত্ব জোরদার করতে আসিয়ান জোটের সঙ্গে বৈঠক পুতিনের

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রতিপক্ষের ওপর হামলা, বিএনপি নেতা নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২৫,  11:58 AM

news image

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে রাতের আঁধারে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রতিপক্ষের হামলায় সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৭) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

সাইফুল সর্দার ওই গ্রামের হবি সর্দারের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পদক। পেশায় একজন কৃষক ছিলেন। এ সময় ইসমাইল মোল্যা নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় তুহিন গ্রুপ ও জুয়েল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে তুহিন গ্রুপের সমর্থক সাইফুল সর্দারে ওপর অতর্কিত হামলা চালায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস  বলেন, ‘নিহত সাইফুল সর্দার সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। তার খুনের ঘটনার সঠিক তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি কামনা করি।’

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, ‘দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ