ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রিজন ভ্যান থেকে আসামি পলায়ন, জিএমপির ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য​ ইয়াবাসহ গ্রেপ্তার ডিএসসিসিতে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ শুরু আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি : স্পিকার হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

প্রিজন ভ্যান থেকে আসামি পলায়ন, জিএমপির ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৬,  3:28 PM

news image

ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এ ফিরিয়ে নেওয়ার পথে প্রাকৃতিক কাজের কথা বলে প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেছে ২৫ মামলার আসামি পিচ্চি রাজা। কর্তব্যে অবহেলার অভিযোগে এ ঘটনায় জড়িত ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে উপ-পুলিশ কমিশনারের (সদর দপ্তর) নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি পলায়নের ঘটনায় তাৎক্ষণিকভাবে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে এবং ডিসি হেডকোয়ার্টার্সের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, আদালতে হাজিরার জন্য রবিবার সকালে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে পুনরায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে প্রিজন ভ্যানটি গাজীপুরের বাইমাইল এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার তাগিদ দেয়। দায়িত্বরত পুলিশ সদস্যরা ভ্যান থামিয়ে তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে সে সুকৌশলে পুলিশ সদস্যদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

উল্লেখ্য, মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে চলতি বছরের ১৯ মে গ্রেপ্তার করেছিল মোহাম্মদপুর থানা পুলিশ। নেপাল থেকে দেশে ফেরার গোপন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর এলাকা থেকে স্ত্রী ও শ্যালকসহ তাকে গ্রেপ্তার করা হয়। পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ২০ থেকে ২৫টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। পলাতক রাজাকে পুনরায় গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলছে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম