ঢাকা ১৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার স্থায়ী শান্তিচুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী শান্তিচুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প বাড়ল সোনা ও রুপার দাম সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার খরচ বাড়লো

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৫,  5:04 PM

news image

বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় এক বছর ধরে সাধারণ ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু জরুরি চিকিৎসাসেবার জন্য সীমিতসংখ্যক ভিসা দেওয়া হলেও এর মধ্যেই বাড়ানো হলো ভিসা প্রক্রিয়াকরণ ফি।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য প্রক্রিয়াকরণ ফি (সার্ভিস চার্জ) ৮২৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ আগস্ট থেকে নতুন এই ফি কার্যকর হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি ‘গ্র্যাটিস’ অর্থাৎ কোনো সরকারি ফি নেওয়া হয় না। শুধু সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান (আইভিএসি) নিজ খরচে সেবা পরিচালনা করে, তাই তারা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে।

ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেবার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৮ সালের পর এবারই প্রথম এই সার্ভিস চার্জ বাড়ানো হলো।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা সেন্টারে শুধু জরুরি চিকিৎসা, শিক্ষার্থী ও কর্মীদের জন্য (যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাবেন) সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা রয়েছে। তবে এ ধরনের ভ্রমণের জন্য সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা আবশ্যক।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ