ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৬,  4:23 PM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে, তিনবারের প্রধানমন্ত্রী আপোষীর নেত্রী বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে, দেশের অবস্থানরত এবং প্রত্যাগত প্রবাসীরা উপস্থিত হয়ে , বিএনপি'র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে, মরহুমার কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও তার আত্মার শান্তি ও মাগফের কামনায় দোয়া করা হয়। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্যও দোয়া করা হয়েছে।  
১৫ ই আগস্ট শনিবার দুপুর ১২ টার সময় শতশত নেতাকর্মীরা মিলিত হয়ে এ আয়োজন সম্পন্ন করে। 
সৌদি প্রবাসী বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, জাতীয়তাবাদী প্রবাসী দলের আহ্বায়ক জনাব সৈয়দ শামিম আলম তুহিন এর নির্দেশনায়, উক্ত অনুষ্ঠানে, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক জনাব সাইফুল ইসলাম সহ সারা দেশ থেকে আগত প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন প্রত্যাগত প্রবাসী, বিএনপি নেতা মোহাম্মদ বাহাউদ্দিন।  অনুষ্ঠান শেষে মরহুমার জন্মদিন উপলক্ষে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম