ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিকল্প ইঞ্জিনে সাড়ে তিন ঘণ্টা পর ফেনী ছাড়ল মেঘনা এক্সপ্রেস লেবাননে যুদ্ধবিরতিতে গেলো ইসরায়েল-হিজবুল্লা ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

বিকল্প ইঞ্জিনে সাড়ে তিন ঘণ্টা পর ফেনী ছাড়ল মেঘনা এক্সপ্রেস

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২৬,  1:19 PM

news image

ফেনী রেলওয়ে স্টেশনে ইঞ্জিনে আগুন লাগার কারণে সাড়ে তিন ঘণ্টা আটকে থাকার পর চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। আকস্মিক এ ঘটনায় ট্রেনটির অন্তত ৮০০ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘ অপেক্ষায় অনেকে টিকিট বাতিল করে বিকল্প পরিবহনে যাত্রা করেন।

শনিবার (২০ জুন) সকাল ৮টা ২২ মিনিটের দিকে ট্রেনটি ফেনী জংশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের মোটরে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হলে নিরাপত্তার কারণে স্টেশনের ডাউন লাইনে থামিয়ে রাখা হয়। দীর্ঘ সময় ট্রেনে আটকে পড়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকেন, আবার কেউ কেউ জরুরি গন্তব্যে পৌঁছাতে সড়কপথ বেছে নেন।

ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন  বলেন, বিকল ইঞ্জিনের পরিবর্তে চট্টগ্রাম থেকে একটি রিলিফ ইঞ্জিন আনা হয়। সেটি সংযুক্ত করে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। তবে একটি লাইনে ট্রেন আটকে থাকলেও অন্য দুটি লাইন সচল থাকায় রেলপথে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ