ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মমতার তৃণমূলের পর এবার ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী ভেঙে গেলো ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, হুমকিতে দ্বিতীয় তিস্তা সেতু হামের টিকা দেওয়ায় গাফিলতি তদন্তের দরকার নেই: জিয়াউদ্দিন হায়দার বিকল্প ইঞ্জিনে সাড়ে তিন ঘণ্টা পর ফেনী ছাড়ল মেঘনা এক্সপ্রেস লেবাননে যুদ্ধবিরতিতে গেলো ইসরায়েল-হিজবুল্লা ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

ভালুকায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ, নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  1:20 PM

news image

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার ভরাডুবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।

তিনি  খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে নির্মাণকাজ চলছে। এ কারণে মহাসড়কের এক পাশ বন্ধ থাকায় অপর পাশ দিয়ে যান চলাচল করছে। এ সময় নেত্রকোণাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস পাশ কাটতে গিয়ে সংর্ঘষের শিকার হয়।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ