ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

মার্কিন যুদ্ধজাহাজে বন্দি মাদুরোর ছবি প্রকাশ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২৬,  11:30 PM

news image

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। এরই মধ্যে আটক নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন ট্রাম্প।

বাংলাদেশ সময় শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর ট্রুথ স্যোশাল প্লাটফর্মে একটি ছবি শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‌‘ইউএসএস ইয়ু জিমা নিকোলাস মাদুরো।’

ওই ছবিতে দেখা যাচ্ছে নিকোলাস মাদুরোর চোখ কালো মাস্ক দিয়ে ঢাকা, কানে হেডফোন রয়েছে এবং হাতে হ্যান্ডকাফ। তিনি ধূসর রঙের একটি ট্রাকস্যুট বা দৌড়ানোর পোশাক পরে রয়েছেন।

ইউএসএস ইয়ু জিমা এমকি মার্কিন যুদ্ধজাহাজ। এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন, এই জাহাজে করেই মাদুরোকে নিয়ে আসা হচ্ছে।

এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযান সরাসরি দেখছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অভিযানের পুরো প্রক্রিয়া তিনি ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টের একটি কক্ষ থেকে সরাসরি পর্যবেক্ষণ করেছেন।

সেখানে তার সঙ্গে ছিলেন শীর্ষ সামরিক জেনারেলরা। ট্রাম্পের ভাষায়, এটি ছিল একটি ‘জটিল ও উচ্চঝুঁকিপূর্ণ’ অভিযান। তিনি আরও বলেন, অভিযানের এক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে তার কথা হয়েছিল।

সূত্র: বিবিসি

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম