ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

সীতাকুণ্ডে ৯ মৃত্যুর রেশ না কাটতেই আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৬,  1:08 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একটি গ্রিন শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে। এতে মো. আলাউদ্দিন নামে একজন আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গতকাল (রোববার) সকাল ৮টার দিকে উপজেলার চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ ওপর থেকে একটি ভারী লোহার বস্তু নিচে পড়ায় আলাউদ্দিন গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে চট্টগ্রামের বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তিনি সীতাকুণ্ডের কুমিরা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার বিষয়টি প্রথমদিকে গোপন রাখার চেষ্টা করা হলেও পরে তা জানাজানি হয়।

এর আগে গত শুক্রবার সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনার দুদিনের মাথায় আবারও শিপইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) হেড অব অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহিন বলেন, ৯ শ্রমিকের প্রাণহানির রেশ কাটতে না কাটতেই আরেকটি ইয়ার্ডে দুর্ঘটনা প্রমাণ করে নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কতটা গাফিলতি রয়েছে। শিল্প খাতটিকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে সরকারের কার্যকর নজরদারি এখন সময়ের দাবি।

এ বিষয়ে ইয়ার্ড কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সেক্রেটারি মো. নাজমুল ইসলাম বলেন, আমিও শুনেছি এক শ্রমিক আহত হয়ে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর বেশি আমি অবগত নই।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম