ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হালাল পণ্যের সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৬,  2:01 PM

news image

‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ (কার্যবিধি) সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংশোধনীর মাধ্যমে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়। 

রোববার প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, সংবিধানের ৫৫ (৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর সংশ্লিষ্ট অংশ অধিকতর সংশোধন করেছেন।

সংশোধন অনুযায়ী, রুলস অব বিজনেসের সিডিউল-১, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টনসংক্রান্ত তালিকায় ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের আইটেম নম্বর ২২-এর পর নতুন আইটেম নম্বর ২৩ সংযোজন করা হয়েছে।

নতুন আইটেমে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে হালাল মান এবং সনদসংক্রান্ত বিষয় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অর্থাৎ, হালাল পণ্যের মান নির্ধারণ ও হালাল সনদ দেওয়ার বিষয়টি এখন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় পরিচালিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে হালাল মান নির্ধারণ ও সনদ দেওয়ার বিষয়ে কাজ করে আসছে। বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে হালাল সনদ প্রদানের মাধ্যমে এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। তবে আইনগতভিত্তি এবং তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।রুলস অব বিজনেস সংশোধনের ফলে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হালাল মান ও সনদ দেওয়ার বিষয়টি একটা আইনগত ভিত্তি পেল।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম