ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৬,  2:17 PM

news image

সিরাজগঞ্জ: ঈদে ঘরমুখো মানুষের চাপে স্বাভাবিকের তুলনায় দিগুণ যানবাহন চলাচল করছে যমুনা সেতু দিয়ে। গত ২৪ ঘণ্টায় ৩২ হাজারের বেশি গাড়ি চলাচল করেছে।

বিপরীতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৬ লাখ টাকার বেশি। রোববার (২৪ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শনিবার (২৩ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৪৯টি যানবাহন চলাচল করেছে।

বিপরীতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। 
এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৬ হাজার ৭৫৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৯ লাখ সাত হাজার ১৫০ টাকা।

অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৮৯৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা। 
ঈদের সরকারি ছুটি সোমবার (২৫ মে) শুরু হলেও আগের শুক্রবার (২২ মে) বিকেল থেকেই যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে।

যানবাহনের চাপ সামলাতে আজ আরও চারটি অতিরিক্ত টোল বুথ চালু করা হয়েছে। 

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম