ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রিজন ভ্যান থেকে আসামি পলায়ন, জিএমপির ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য​ ইয়াবাসহ গ্রেপ্তার ডিএসসিসিতে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ শুরু আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি : স্পিকার হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

জুলাই গণ-অভ্যুত্থানকে অন্য গণ-আন্দোলনের সঙ্গে তুলনা করা উচিত নয়: মাহফুজ আলম

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২৬,  12:25 PM

news image

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানকে যেমন ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা ভুল হবে, তেমনি জুলাই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের অন্য সকল অভ্যুত্থান আর গণ-আন্দোলনের সাথে তুলনা করার ভুল করা উচিত নয়।’
গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এ রাষ্ট্রের খোলনলচে বদলে দেয়ার জন্য দ্বিতীয় আরেকটি প্রচেষ্টা। যা ব্যর্থ হয়েছে বলার মতন সময় এখনো আসেনি।
তিনি লিখেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের একদফা ঘোষণায় রাষ্ট্রের সংস্কার, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নূতন রাজনৈতিক বন্দোবস্তের দাবি ছিল। কি হয়েছে, হয়নি সে তর্ক দূরে রেখেই বলা যায় এ রকম সামগ্রিক ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্রকল্প অন্য কোন অভ্যুত্থান বা আন্দোলনে উত্থাপিত হয়নি। আর, কোন গণ-অভ্যুত্থান এত বড় কল্পনা এবং বিস্তৃতি ধারণ করতে পারেনি। অবশ্যই জুলাই গণ-অভ্যুত্থান সকল গণতান্ত্রিক-সাংস্কৃতিক লড়াই থেকেই অনুপ্রেরণা নিয়েছে।
মাহফুজ আরও লিখেছেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙ্গালির দীর্ঘ উপনিবেশবিরোধী লড়াইয়ের চূড়ান্ত মুহূর্ত। পূর্ব পাকিস্তান আন্দোলনের নেতা-কর্মীরাই শেষতক পাকিস্তানের উপনিবেশবাদী সামরিকতন্ত্র এবং সামন্তবাদী নাইট-নবাব-আশরাফদের পরাস্ত করেছে। ফলে, সকল ঐতিহাসিক ঘটনাকে এ জাতির চলমান লড়াই হিসাবে দেখলেই সব প্রজন্মের জন্য ভালো।
সবশেষে মাহফুজ আলম লিখেছেন, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের কোন তুলনা নাই।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম