ঢাকা ১৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার স্থায়ী শান্তিচুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী শান্তিচুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প বাড়ল সোনা ও রুপার দাম সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

জুলাই শহীদদের স্মরণে শুক্রবার জাতীয় সেমিনার করবে জামায়াত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৫,  5:16 PM

news image

২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় সেমিনারের আয়োজন করছে জামায়াতে ইসলামী। আগামী ১ আগস্ট (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

‘জুলাই ২৪ এর গণঅভ্যুত্থান : প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ বইয়ের একাদশ ও দ্বাদশ খণ্ডের বাংলা ভার্সন এবং ১ম থেকে দ্বাদশ খণ্ডের ইংরেজি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এ উপলক্ষ্যে জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাস্তবায়ন কমিটির সদস্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দিন মোল্লা, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।

বৈঠকে জাতীয় সেমিনার অনুষ্ঠানের বিভিন্ন দিক আলোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয় এবং ব্যাপকভাবে প্রচারের স্বার্থে অডিটোরিয়ামের ভেতরে ও বাইরে দুটি এলইডি স্ক্রিন এবং লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আগামী ১ আগস্ট (শুক্রবার) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হবে। জাতীয় নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেবেন।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ