ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রিজন ভ্যান থেকে আসামি পলায়ন, জিএমপির ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য​ ইয়াবাসহ গ্রেপ্তার ডিএসসিসিতে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ শুরু আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি : স্পিকার হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ বাবা-মা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৫,  12:35 PM

news image

টঙ্গীর মিরের বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে রায়হান নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রায়হানের বাবা মোহাম্মদ রিপন (২৫) ও মা মোসাম্মৎ হাফিজা আক্তার (২০) দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৩ আগস্ট) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল সাড়ে ৭টার দিকে নিয়ে আসা হয়। পরে চার মাসের শিশু রায়হানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের নিয়ে আসা রিপনের ভাই রাসেল জানান, আমার ভাবি হাফিজা টঙ্গীর মিরের বাজার এলাকার বাসায় সকালের দিকে রান্না করার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। পরে আমরা তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্নে নিয়ে এলে আমার ভাতিজা রায়হানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাই ও ভাবিকে ভর্তি করে দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, টঙ্গীর মিরের বাজার এলাকা থেকে আমাদের এখানে শিশুসহ একই পরিবারের তিনজনকে নিয়ে আসলে চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। রিপনের শরীরে ৮০ শতাংশ দগ্ধ ও তার স্ত্রী হাফিজার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। উভয়েরই শ্বাসনালী দগ্ধ হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম